শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:৫৬ পিএম, ২০২৩-০৬-২৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী এলাকায় হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী মাসুদ রানা ও তার সহযোগীকে বিদেশী পিস্তুল এবং মাদকসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাসুদ রানা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-আলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে।
আজ সোমবার (২৬ জুন) ভোর ৫টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর-আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকেসহ তার সহযোগি ইলিয়াসকে গ্রেফতার করা হয়।
এসময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাফ ও ৮’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ মে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ মাদক মামলার আসামী মাসুদ রানা পালিয়ে যায়। এদিকে গতকাল রবিবার র্যাবের আভিযানিক দল জানতে পারে পলাতক আসামী মাসুদ রানা তার সহযোগি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রামের ইলিয়াসের বাড়িতে অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল রবিবার গভীর রাতে দূর্গম চরাঞ্চলে পৌছে প্রযুক্তির সহায়তায় ইলিয়াসের বাড়ি সনাক্ত করে।
পরে আজ সোমবার ভোর ৫টার দিকে এলাকাবাসীর সহায়তায় ইলিয়াসের বাড়ি তল্লাশী শুরু করলে পলাতক মাসুদ রানা ও ইলিয়াসকে একটি ঘর থেকে অবৈধ অস্ত্র, হেরোইন ও হ্যান্ডকাফসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের গোদাগাড়ি থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited