dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৯ পিএম, ২০২০-০৯-০৩

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

কাউছার মাহমুদ দিদারঃ 
চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায়  অন্তঃসত্ত্বা কে নির্যাতনের অভিযোগ উঠেছে  থানা পুলিশের কর্মকর্তা এস আই কাউছারের বিরুদ্ধে। গত ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় সন্দ্বীপ থানা  থেকে এস,আই কাউছারের নেতৃত্বে সাদা পোশাকে ৪ জনের একটি টিম, উক্ত থানায় করা মামলার জনৈক আসামি কে ধরতে যায় সন্দ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ডে সিদ্দিকের বাড়িতে।
জানাগেছে, কোর্টে করা মামলার নিষেধাজ্ঞা অমান্য করে  থানার অভিযোগের ভিত্তিতে  আসামী ধরতে গেলে  আসামির বোন  ৫ মাসের অন্তঃসত্ত্বা নিপা বেগমের উপর অমানবিক নির্যাতন চালায় পুলিশের এই টিম। এক পর্যায়ে এস,আই কাউছার তার পায়ে থাকা বুট-জুতা দিয়ে সজোরে লাথি মারে গর্ভবতী নিপার পেটে।
ভিকটিম নিপার কাছে জানতে চাইলে তিনি জানান- এস আই কাউছার এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে ও বুট জুতা দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন জায়গাতে। একপর্যায়ে পেটে লাথি মারলে সাথে সাথে  আমার গোপনাঙ্গ দিয়ে পানি ঝরা শুরু করে। সে গর্ভবতী  বলে আকুতি করার পরেও মারতে থাকে এস,আই কাউছার। মারতে নিষেধ করার পরেও তারা শুনেনি বলে জানান ভিকটিম নিপা। এভাবে শত অনুরোধ করে পায়ে ধরে জানানোর পরেও অমানবিক পুলিশী নির্যাতন হতে রেহাই পায়নি নিপা।
নিপা জানান পুলিশের ৩ জন সদস্য ঘরের ভিতরে ঢুকে ১জন বাহিরে ছিল। ঘুষের ৫০ হাজার টাকা হালাল করাকে মাথায় রেখে এস আই কাউছার এ অনৈতিক ঘটনা ঘটিয়েছে।  এ বিষয়ে সন্দ্বীপের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্তঃসত্ত্বা নিপা পেটে আঘাত পেয়েছেন বলে আমাকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি হওয়া বেসরকারি ক্লিনিকের একজন ডাক্তার জানিয়েছেন। 
সে সূত্রে জানা গেছ, রক্তপাত হওয়াতে ভিকটিমকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

 উক্ত বিষয়ে জানতে সন্দ্বীপ থানার ওসি বশির আহম্মেদ খানের সাথে যোগাযোগ করলে তিনি দায় সাড়া বক্তব্য দেন। তিনি জানা, এ অভিযানের বিষয়ে তাকে জানানো হয়নি। পরে এ ঘটনা জানতে পেরে  তাকে  থানা হতে বহিষ্কার করা হয়েছে এবং এ ঘটনার দায় সম্পূর্ণ এস আই কাউছারের উপর বলে জানান তিনি ।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ হতে জানা গেছে গর্ভে সন্তান মারা গেছে এবং জখমী নিপা বেগমের অবস্হা আশংকা জনক।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আà...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর