dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


আজ গণমাধ্যমের সামনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৯:৫৫ এএম, ২০২১-০৭-১৫

আজ গণমাধ্যমের সামনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের মধ্যে সরকারের পরিকল্পনা জানাতে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার বিষয়ে গণমাধ্যমের সামনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন তিনি।
করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা উদ্যোগ নিয়েও এই সময়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানো যায়নি। ফলে মহামারীকালে কোনো পাবলিক পরীক্ষায়ও বসতে পারেনি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় গত ২৭ জুন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম স্থগিতও করে ঢাকা শিক্ষা বোর্ড। গত বছর মহামারীর আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও এইচএসসি পরীক্ষার আয়োজন করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। পরে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়। এবার শুরু থেকেই অটোপাস না দেওয়ার কথা বলে আসছিল শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা আয়োজনের পক্ষে থাকলেও ভারতে পাওয়া করোনাভাইরাসের ডেল্টা ধরন বাংলাদেশেও ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নাজুক হওয়ায় সরকারকে এই বিষয়ে এখন নতুন করে ভাবতে হচ্ছে।
সমপ্রতি শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষা নেওয়া না গেলে বিকল্প কী উপায়ে মূল্যায়ন করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলার কথাও জানান তিনি। এদিকে নিয়মিতই পরীক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আসছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হলেও মহামারীর অবনতিশীল পরিস্থিতিতে ৩০ জুন শিক্ষামন্ত্রী সংসদে এমন দাবি অবান্তর বলে নাচক করে দেন।

রিলেটেড নিউজ

মা ও শিশু হাসপাতালে মোরশেদ-সানাউল্লাহ-আজাদের পূর্ণ প্যানেল জয়ী

মা ও শিশু হাসপাতালে মোরশেদ-সানাউল্লাহ-আজাদের পূর্ণ প্যানেল জয়ী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত


বড়লেখায় সড়ক দুর্ঘটনায় তীব্র যানজট; নিসচা'রপ্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় তীব্র যানজট; নিসচা'রপ্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক

দৈনিক অনুসন্ধান : আফজাল হোসেন রুমেল, বড়লেখাঃ বড়লেখা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উত্তর চৌমুহনী গাজিটেকা স্থানে একটি কভার...বিস্তারিত


৫০ টাকায় ইচ্ছামতো আম-লিচু খাওয়ার সুযোগ মিলছে রাজশাহীতে

৫০ টাকায় ইচ্ছামতো আম-লিচু খাওয়ার সুযোগ মিলছে রাজশাহীতে

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তা হাস...বিস্তারিত


২নং চৈক্ষ্যং ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

২নং চৈক্ষ্যং ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

দৈনিক অনুসন্ধান : আলীকদম উপজেলা প্রতিনিধিঃ বান্দরবান আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্...বিস্তারিত


চট্টগ্রাম টু সন্দ্বীপ নৌ-রুটে অযৌক্তিকভাবে স্পিড বোটের ভাড়া বৃদ্ধি: হয়রানির চরম মাত্রায় যাত্রী সাধারণ

চট্টগ্রাম টু সন্দ্বীপ নৌ-রুটে অযৌক্তিকভাবে স্পিড বোটের ভাড়া বৃদ্ধি: হয়রানির চরম মাত্রায় যাত্রী সাধারণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ করোনার এই কঠিন পরিস্থিতিতে চট্টগ্রাম টু সন্দ্বীপ নৌ-রুটে স্পিডবোট এ...বিস্তারিত


এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর