শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৭ পিএম, ২০২৩-০১-০৮
জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ:
ইতালিতে শীত মৌসুম শুরু হবার সাথে সাথেই প্রবাসী বাংলাদেশীদের বরফে আচ্ছাদিত পর্বত ভ্রমণ শুরু হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর গ্রামবাসীর আয়োজনে হয়ে গেলো কর্তিনা পর্বত ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
কর্মব্যস্ততাময় প্রবাস জীবনে কিছুটা প্রশান্তি ও বিনোদনের জন্য আব্দুল্লাপুর গ্রামবাসীর পর্বত ভ্রমণ ও বনভোজনের এ আয়োজন।
ইতালির ভেনিস হতে প্রায় ১শত ৬০ জনকে নিয়ে কর্তিনার উদ্দেশ্যে সেদিন ৩টি বাস ছেড়ে যায়। মাঝ পথে যাত্রা বিরতি দিয়ে সকালের নাস্তা শেষে পূনরায় রওনা দিয়ে দুপুরে কীর্তিনাতে পৌছানোর পর দুপুরের খাবার পরিবেশন করা হয়।
পর্বত ভ্রমণ ও বনভোজন আয়োজক আব্দুল্লাপুর গ্রামের মশিউর রহমান ও মতিউর রহমান এর নেতৃত্বে সকলে ক্যাবল কারে করে বরফের রাজ্যে পাড়ি জমায়। ভূমি হতে প্রায় ৩ হাজার ২শ মিটার উচ্চতায় সকলে আনন্দে মেতে উঠে ।
পর্বতের উপরে স্কি খেলা উপভোগ সহ প্রবাসী বাংলাদেশীরা আনন্দে মেতে উঠে । পরিশেষে উপস্থিত সকলের মধ্যে লটারিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার রবিবার (৮ই জানুয়ারি) প্রদান করার কথা জানান আয়োজকরা ।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited