শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪২ পিএম, ২০২৩-১১-০৮
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৈরী আবহাওয়ার মাঝেও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো ভৈরব পরিষদ ভেনিসের চতুর্থ সম্মেলন ২০২৩।এতে উপদেষ্টা মন্ডলীদের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুযায়ী আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম জাবেদ, সাধারণ সম্পাদক সেলিম হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পিন্টু মাহমুদ। ভেনিসের মেসত্রে র ভিয়া আলেআর্দি কল্বে হলে আয়োজিত সম্মেলনে জাহিদ সূজন এর সভাপতিত্বে ও মিয়া মোহাম্মদ রশিদ ও দোলন জাবের এর সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । বক্তব্য রাখেন , প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ আবুল কাশেম, কাজী আব্দুল মান্নান , প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ কামরুজ্জামান সাফি, সানি হক, এছাড়াও ভেনিসের রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন , নূর আলী পাঠান জিল্লু , মশিউর রহমান , শাহাদাত হোসেন , মনোয়ার ক্লার্ক , ওমর ফারুক নিনি , আক্তার হোসেন , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , প্রমূখ । আলোচনা সভা শেষে দুই বছর মেয়াদ কালের জন্য ১১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ সহ ৪৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয় । সে সময় কার্যকরী কমিটি সহ উপদেষ্টামন্ডলিদের ফুল দিয়ে বরন করে নেন সাবেক কমিটির নেতৃবৃন্দ । পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইতালির জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাকিব হাসান , লন্ডন হতে আগত শিল্পী নূর জাহান , শতাব্দী রায়, ইতালির নৃত্য শিল্পী অলকা দাস প্রান্তি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited