শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:২৩ পিএম, ২০২৩-০১-০৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর সীমান্তে কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ১৩২টি মোবাইল ফোন, ১টি ভারতীয় ট্রাকসহ ১ জন আসামীকে আটক করেছে ৫৯ বিজিবি।
সোনামসজিদ বিওপির ক্যাম্প কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা (পিবিজিএম, পিএসসি) এর নেতেৃত্বে ১৩ জন বিজিবি সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনামসজিদ কাস্টমস কর্মকর্তাসহ ৫ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টহল দল অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬ মেইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে সন্দেহজনকভাবে ১টি ভারতীয় পন্যবাহী ট্রাক তল্লাশী করে চালকের বসার উপরের বক্স হতে ১৩২টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন এবং ১টি ট্রাকসহ (ট্রাক নম্বর WB- 59, 8130) ট্রাক ড্রাইভারকে আটক করেন। আটককৃত ট্রাক ড্রাইভার ভারতীয় নাগরিক। সে ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানার নরেন্দ্রপুর গ্রামের মোঃ আজিজুল আলীর ছেলে সোলেমান আলী (২৮)।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা (পিবিজিএম, পিএসসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আটককৃত মোবাইল ফোন ও ট্রাকসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited