dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রড দিয়ে পিটিয়ে সংখ্যালঘু এক ব্যক্তিকে জখম করেছে, গ্রেফতার ২

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩০ পিএম, ২০২২-১২-১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রড দিয়ে পিটিয়ে সংখ্যালঘু এক ব্যক্তিকে জখম করেছে, গ্রেফতার ২


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল কর্মকার (৩০) নামে সংখ্যালঘু এক ব্যক্তিকে পিটিয়ে মারাত্মক জখম করেছে এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বিমল কর্মকার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে আহতের ভাই সংকর কর্মকার বাদী হয়ে হাজারবিঘী-ঝটকাপাড়া গ্রামের তাবজুল হক এর ছেলে ফিটু আলী (৫৫), ফিটু আলীর ছেলে শাহির (৩৪), মমিন আলী (৩০) সহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
এলাকাবাসি ও এজাহার সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মৃত ইন্দ্রলাল কর্মকারের ছেলে নিমাইয়ের সাথে, পূর্বের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে তার কাছে থাকা ৩ ভরি সোনার গয়না ও দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। 
মামলার বাদী সংকর জানান, আমার ভাই হাজারবিঘী বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে নির্জন বাগানে একা পেয়ে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্বক জখম করে। এ সময়ে এলাকাবাসি এগিয়ে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতের চিকিৎসা না হলে সংকটাপূর্ণ অবস্থায় জরুরী বিভাগের চিকিৎসক চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা সংকটপূর্ণ। কারণ প্রচন্ড প্রহরে তার দু'পায়ের হাড় ভেঙ্গে যাওয়াসহ প্রসাব-পায়খানা বন্ধ হয়ে গেছে। রুগির অবস্থা সংকটপূর্ণ বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। বাদী আরও বলেন, মামলা করায় ‘বিবাদীগণ আমাদের বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছে। 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, একইদিন মামলার এজাহার ভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর