শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:৪০ পিএম, ২০২১-০৪-১৮
মোঃ ইকরামুল হাসান, বান্দরবান প্রতিনিধিঃ
লামায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চাপা পড়ে এক বালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ এপ্রিল ২০২১ইং) সকাল সাড়ে ৯টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ছামাইছড়িতে বালুবাহী ট্রাক্টর উল্টে এই ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া হতে রূপসীপাড়া সড়কের ছামাইছড়িতে বালুর ট্রাক্টর উল্টে গুরুতর আহত নাবালক ড্রাইভার মোঃ শাহাজান (১৫) মারা গেছে।
দূর্ঘটনার পর সকাল সাড়ে ১০টায় তাকে লামা হাসপাতালে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।
ডাক্তারের ভাষ্য মতে ছেলেটির বুকের উপর দিয়ে ট্রাক্টরের চাকা গেছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
শিলেরতুয়া হতে রূপসীপাড়া ইউনিয়নের চলমান রাস্তার কাজের বালু নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে, কাজটি বাস্তবায়ন করছে এলজিইিড লামা।
নিহত মোঃ শাহাজান (১৪) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরা এলাকার মোঃ মনছুর এর ছেলে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের খরব দেয়া হলে তারা লামা হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited