dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় কিশোরের আত্মহত্যা

দৈনিক অনুসন্ধান    |    ০৫:১৬ পিএম, ২০২২-০৯-১১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় কিশোরের আত্মহত্যা


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে গেম খেলতে বসেছিলো কিশোর শাহ আলম (১৭)। তা দেখে তার মা বকাবকি শুরু করলে এবং এক পর্যায়ে মোবাইলটি তার হাত থেকে কেড়ে নিলে অভিমানে কিশোর শাহ আলম আত্নহত্যা করেছে। রোববার (১১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই মহল্লার কাবির আলীর ছেলে।

নিহতের বাবা কাবির আলী জানান, প্রতিদিনের মত রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে তার ছেলে শাহ আলম বাড়িতে ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিলো। তখন তার মা তাকে কাজের কথা বলে। শাহ আলম তাতে কর্ণপাত না করলে তার মা তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর নিজ ঘরের শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে শাহ আলম আত্নহত্যা করে। আমরা জানতে পেরে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

কাবির আলী জানান, ছেলেটি অনেক জেদী। কারো বকাঝকা সহ্য করে না। সে অষ্টম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানে কাজ শিখছে। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে এসআই মাহবুব সহ ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১১.০৯.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর