শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২১ পিএম, ২০২২-০৮-২৫
মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি।
নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে আসার সময় ৫ দিনের ব্যবধানে আবারও ৪টি গরু জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) ভোরে ১১ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলী বিওপির সুবেদার আজমল হোসেনের নেতৃত্বে টহল দল এ ৪টি গরু জব্দ করতে সক্ষম হন।
জব্দ কৃত গরুগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। তবে সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বলে জানান বিজিবি কতৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে একটি বিশেষ টিম অভিযানে নামে। রাতভর অভিযান শেষে ভোরে এ ৪টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর অনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
স্থানীয়রা জানান, বিজিবি হচ্ছে চোরাকারবারিদের আতঙ্ক। তারা অভিযান টের পেয়ে পাহাড়ের গহীনে নিয়ে যায় আরও অনেক গরু। তাই ওই সব গরু জব্দ করতে পারেনি।
এ বিষয়ে ১১ বিজিবির নবাগত জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান তিনি যোগদানের পর আগে ৩ ধাপে ২৫টি গরু জব্দ করেছেন।
বিজিবি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, ইয়াবা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরুসহ সব ধরনের পণ্য আটকে আগের চেয়ে সীমান্তে বিজিবি আরও বেশি তৎপর আছে এবং থাকবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited