dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


দোয়া মাহফিলে সাবেক মেয়র এম মনজুর আলম: আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক

দৈনিক অনুসন্ধান    |    ১০:৪১ এএম, ২০২১-১১-১২

দোয়া মাহফিলে সাবেক মেয়র এম মনজুর আলম: আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক

কেফায়েত উল্লাহ কায়সার, বিশেষ প্রতিনিধিঃ

ইউনাইটেড  কমার্শিয়াল ব্যাংক লিঃ উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ উপ শাখার উদ্যোগে ও মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র সার্বিক সহযোগিতায় উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে গত বাদ জুমা (০৫ই নভেম্বর'২১) চট্টগ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য, আনোয়ারা উপজেলার সাবেক এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, মরহুম  আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক। একজন দেশপ্রেমিক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ, জনদরদী এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী, তাঁর অবদানের জন্য তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাহাড়তলী শাখার ম্যানেজার মোহাম্মদ জাহিদ হায়দার, আগ্রাবাদ শাখার এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রুবাইয়াত তানভীর, উত্তর কাট্টলী উপ শাখার ব্যবস্থাপক আশ্রাফ আলম, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সমাজ সেবক নেছার আহমদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম।
সভায় মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক সৈয়দ মাওলানা মোহাম্মদ ইউনুছ রজবী। 

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর