শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪৬ পিএম, ২০২২-১১-১৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে গলায় ওড়নার ফাঁস দিয়ে বিথী বেগম (৩৮) নামের এক নারী আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া বাগানপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত ময়া ঘোষের মেয়ে।
পারিবারিক সূত্রে বলা হয়, স্বামীর সাথে মনোমালিন্যের কারণে গত ৮ নভেম্বর বারঘরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হারুন অর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে এক শালিসের মাধ্যমে তার স্বামী জুয়েল (৪৩) এর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের কয়েকদিন পরেই জুয়েল তার আগের স্ত্রী সাবিনা বেগম (৩৫) কে কোর্ট এভিডেভিডের মাধ্যমে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে।
বিথীর বড় ভাই জসিম ঘোষ জানান, জুয়েলের নির্যাতন ও বিবাহ বিচ্ছেদের কারনেই আমার বোন আত্মহত্যা করেছে।
আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিবো বলেও জানান।
এবিষয়ে জুয়েল বলেন, আমার সদ্য তালাক প্রাপ্তা নিহত স্ত্রী বিথীর সাথে সোনামসজিদ এলাকার কাফি নামে এক ছেলের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিলো, একারনেই আমি ইউনিয়ন পরিষদের শালিসির মাধ্যমে দেনাপাওনা মিটিয়ে তালাক দিয়েছিলাম। তালাকের পর বিথীর সাথে আমার কোনো যোগাযোগ কিংবা সম্পর্ক ছিলোনা। কি কারণে আত্মহত্যা করেছে তাও জানিনা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মুঠোফোনে জানান, মৃত নারীর মরদেহ উদ্ধার করে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইউডি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান।
ফয়সাল আজম অপু
স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)
০১৭১৮৩১৬৬৩১
১৯.১১.২০২২#
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited