শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৩৮ পিএম, ২০২৩-০৭-০৫
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতিদলের বাগেরহাট জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে কি কারণে জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে সে বিষয়ে কোন কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
মঙ্গলবার ৪ জুলাই রাতে তাঁতিদল বাগেরহাট জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিতের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাছাড়া তাঁতিদলের জেলা কমিটির কয়েকজন নেতাও কমিটি স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জেলা কমিটি স্থগিত করলেও উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি আগের মতো সচল থাকবে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
জাতীয়তাবাদী তাঁতিদল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট শাহাদাত হোসেন এবং সদস্য সচিব জিল্লুর রহমান দীর্ঘদিন যাবৎ একই পদে থেকে দায়িত্ব পালন করছেন। গত ২৩ জুন তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বায়ক কমিটি স্থগিত করেন তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited