শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১৯ পিএম, ২০২৪-০১-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও চালের মূল্য কমাতে জেলার মিলগুলোকে সতর্ক করেছে জেলা প্রশাসন।
অভিযান শেষে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এই তথ্য জানিয়েছেন।
শনিবার (২০ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
জেলা প্রশাসক গালিভ খাঁন জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় রাইস মিলগুলোতে অভিযান চালানো হয়। এসময় আগের উৎপাদিত চাল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মিলগুলোতে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএমসহ প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited