শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১১:২৯ পিএম, ২০২০-০৭-২৯
এম এ মান্নান মিনহাজ,বিশেষ প্রতিনিধি।
ঘন্টায় প্রায় পঞ্চাশ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড স্থাপন করেছে চট্টগ্রাম বন্দর। মাত্র ৮৪ ঘন্টা সময়ের মধ্যে আমদানি রপ্তানি পণ্য বোঝাই চার হাজার টিইইউএস-এর চেয়ে বেশি কন্টেনার হ্যান্ডলিং করে এই রেকর্ড স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে এর আগে এত দ্রুততম সময়ে এত বিপুল পরিমান কন্টেনার হ্যান্ডলিং এর রেকর্ড নেই বলে বন্দর সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর থেকে ২০৫৮ টিইইউএস কন্টেনার নিয়ে এমভি মার্কস বিনতুলু নামের একটি কন্টেনার জাহাজ গত ১১ জুন বিকেলে চট্টগ্রাম বন্দরে আসে। বিকেল চারটা নাগাদ জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর বার্থে বার্থিং দেয়া হয়। জাহাজটির তিনটি ক্রেন ব্যবহার করে সিঙ্গাপুর থেকে আনা আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনারগুলো খালাস করা হয়। এরপরই জাহাজটিতে সিঙ্গাপুর নেয়ার জন্য রপ্তানিপণ্য বোঝাই ১৯৮০ টিইইউএস কন্টেনার তুলে দেয়া হয়। গতকাল ভোরে জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। সর্বমোট ৮৪ ঘন্টা জাহাজটি বন্দরে অবস্থান করছিল। জাহাজের তিনটি ক্রেন ব্যবহার করে এই সময়ের মধ্যে আমদানি এবং রপ্তানি পণ্য বোঝাই সর্বমোট ৪ হাজার ৩৮ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা হয়।
চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে চারদিকে একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কিন্তু এই অবস্থার মাঝেও বন্দরের অভ্যন্তরে প্রত্যাশার চেয়ে বেশি গতিতে কাজ হয়েছে। ১১ নম্বর বার্থের জাহাজটি বন্দরের এ যাবতকালের রেকর্ড ভঙ্গ করে মাত্র ৮৪ ঘন্টায় চার হাজারেরও বেশি কন্টেনার হ্যান্ডলিং করেছে। যা প্রতি ঘন্টায় প্রায় পঞ্চাশ টিইইউএস কন্টেনার। সংশ্লিষ্ট বার্থের শ্রমিক কর্মচারীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক চেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। এভাবে বন্দরের প্রতিটি বার্থে কাজ হলে সার্বিক কার্যক্রমে প্রত্যাশিত গতিশীলতা তৈরি হবে। জাহাজের অবস্থানকাল কমে যাওয়া ছাড়াও বহির্নোঙরে দেখা দেয়া জট থেকেও মুক্তি জুটবে।
বন্দরের ১১ নম্বর বার্থ অপারেটর বশির আহমদ এন্ড কোম্পানি লিমিটেডের সিইও মোহাম্মদ সালাহউদ্দিন গতকাল দৈনিক অনুসন্ধান কে জানান, করোনা পরিস্থিতির মাঝেও আমরা কাজ করেছি। দ্রুততম সময়ে কাজটি সম্পন্ন করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল। কোন রেকর্ড সৃষ্টির লক্ষ্যে নয়, আমরা আমাদের মতো কাজ করেছি। তবে এতে রেকর্ড তৈরি হয়েছে। প্রতি ঘন্টায় প্রায় পঞ্চাশ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং সহজ কথা নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে সবার আন্তরিক প্রচেষ্টায় এভাবে কাজ করা সম্ভব হলে বন্দরের উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন। এমভি মার্কস বিনতুলু জাহাজটির স্থানীয় এজেন্ট মার্কস বাংলাদেশ লিমিটেড।
চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের কর্মকর্তারা বলেছেন, করোনার প্রভাবে চারদিকে নানাভাবে সমস্যা থাকলেও বন্দরের অভ্যন্তরের কার্যক্রম পুরোদমে চালানো হচ্ছে। বহির্নোঙরে জাহাজ জট পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও তারা উল্লেখ করেন।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited