শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০৯ এএম, ২০২১-০২-২৪
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর চৌমুহনীতে গলায় ফাঁস দিয়ে খাদিজা আক্তার (২২) নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন। খাদিজা আক্তার চৌমুহনী বনলতা এলাকার সুলতান কলোনির মো. সাদ্দামের স্ত্রী।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগ্রাবাদ চৌমুহনী এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, আজ সকালে এক গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সকালে খবর পেয়ে আমরা গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। ওই দম্পতি সুলতান কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালে কোনো এক সময় তিনি ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
তিনি বলেন, অভাব-অনটন নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে রাগারাগি করে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited