dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খেলার মাঠে সবজি চাষ, শ্রেণিকক্ষে মুরগি খামার!

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ১১:১৩ এএম, ২০২০-০৮-২৮

খেলার মাঠে সবজি চাষ, শ্রেণিকক্ষে মুরগি খামার!

করোনা মাহামারিতে প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অর্থনেতিক সংকটে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার বেসরকারি বিদ্যালয়গুলো। এমন সংকট কাটিয়ে উঠতে কেনিয়ার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মুরগির খামার পালনের খবর পাওয়া গেছে। সেখানকার আরেকটি শ্রেণিকক্ষে মুরগি পালনের পাশাপাশি শিশুদের খেলার মাঠে সবজি চাষও শুরু করেছে। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, এই নাজুক পরিস্থিতিতে মুইয়া ব্রেথ্রেন স্কুল নামের একটি বিদ্যালয় কর্তৃপক্ষ মুরগি পালনের সিদ্ধান্ত নেয়। যে শ্রেণিকক্ষ একসময় মুখর ছিল শিশু-কিশোরদের কলতানে, এখন সেখানে গেলে মুরগির ডাক শোনা যাবে। শ্রেণিকক্ষের যে বোর্ডে একসময় গণিতের সূত্র লেখা ছিল, সেখানে এখন দেখা যাবে মুরগির টিকা দেওয়ার সূচি।

স্কুলটির মালিক জোসেফ মেইনা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, গত মার্চে যখন দেশের সব বিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। ব্যাংকের ঋণ তখনো শোধ হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, টিকে থাকতে কিছু একটা করতেই হবে। এই একটা কিছু করার তাগিদ থেকেই মুরগি পালনের সিদ্ধান্ত নেই।

ওই স্কুলটির কাছে রোকা প্রিপারেটরি নামের আরেকটি বিদ্যালয় মুরগি পালনের পাশাপাশি খেলার মাঠে সবজি চাষও শুরু করেছে। স্থানীয় জেমস কুঙ্গু ২৩ বছর আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি জানান, তাঁর বিদ্যালয়ের প্রাঙ্গণে চাষ করা সবজি এখন বিক্রির উপযোগী হয়ে উঠেছে। মুরগি পালন থেকেও আয় হচ্ছে।

করোনা মোকাবিলায় গত মার্চ মাসে সব বিদ্যালয় বন্ধ করে দেয় পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। কেনিয়ার বেসরকারি বিদ্যালয়গুলোর সংগঠন কেপিএসএর তথ্যমতে, দেশটির মোট শিশুশিক্ষার্থীর এক-পঞ্চমাংশই পড়ে বেসরকারি বিদ্যালয়ে। শিক্ষার্থী না থাকায় এসব বিদ্যালয়ের বেশির ভাগেরই আয়ও বন্ধ হয়ে গেছে। ফলে বন্ধ রয়েছে তাদের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাও। ১৩৩টি বিদ্যালয় তো স্থায়ীভাবেই বন্ধ হয়ে গেছে। যে কটি বিদ্যালয় অনলাইনে ক্লাস নিয়ে টিকে আছে, তারাও শিক্ষকদের মোট বেতনের একাংশ দিতে পারছে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর