শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:৩৯ পিএম, ২০২৩-১২-১৪
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়।
এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পার্শর্বর্তী নিউ মার্কেটসহ আশপাশের এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে। তবে টেনিস কোর্টে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ঘটনার পর জেলা জজ আদিব আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসন একেএম গালিব খাঁন, পুলিশ সুপর ছায়েদল হাসানসহ প্রসাশনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ককটেল বিষ্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
প্রসঙ্গত এর আগে সম্প্রতি জেলা নির্বাচন অফিস, বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাসভবন ও জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার বাস ভবনের পাশে টেনিশ কোর্ট লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited