শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৩৫ পিএম, ২০২৩-১০-২২
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুড়ান আলী (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত এন্তাজ আলির ছেলে।
শনিবার (২১ অক্টোবর) সকালে পাগলা নদীর জামতলা ব্রীজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ জানান, জুড়ান অনেকদিন থেকে ভারসাম্যহীন ছিল। বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিল সে। তার বাড়ি চাঁদপুর হলেও শিয়ালমারা গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন।
শনিবার সকালে স্থানীয় লোকজন শাহাবাজপুর ইউনিয়নের জামতলা ব্রীজ এলাকায় পাগলা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, জুড়ান একজন ভারসাম্যহীন ব্যক্তি ছিল। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited