dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: কালাপানিয়া ও রহমতপুর অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৬ পিএম, ২০২৩-০৮-০২

সন্দ্বীপে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: কালাপানিয়া ও রহমতপুর অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ। 


বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কালাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে চৌকাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন (ছেলেদের দল) হওয়ার যোগ্যতা অর্জন করে। অপরদিকে রহমতপুর অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হারামিয়াস্থ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে পরাজিত করে।


খেলা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ওমর ফারুক প্রমুখ। অতিথিবৃন্দ টুর্নামেন্টে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি এবং পদক বিতরণ করেন। এ সময় অন্যান্য ম্যাচের মত এম.হোসাইন শিশু মেধাবৃত্তির পক্ষ থেকে প্রথম গোলদাতাদের নগদ পুরস্কার ও সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সৌজন্যে আগত অতিথিবৃন্দের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।


বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধের পর তিশা’র দেয়া গোলে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এগিয়ে থাকলেও খেলা শেষ হওয়ার দু’ মিনিট আগে অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খাদিজা গোল পরিশোধ করতে সক্ষম হয়। গোলের সমতা হওয়ায় ট্রাইব্রেকারে খেলার জয় পরাজয় নির্ধারন হয়। এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ম্যাচেও দু’পক্ষের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত ৩-৩ গোলে খেলা অমিমাংসিতভাবে শেষ হয়ে ট্রাইব্রেকারে জয়-পরাজয় নিষ্পত্তি হয়।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর