শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২০ পিএম, ২০২৩-০৬-২৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
জেলা আওয়ামী লীগ নানান কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছে।
শুক্রবার (২৩ জুন) সকাল ৯ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে দিবসটির সুচনা করেছে।
পরে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর, দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদস্য আবু সুফিয়ানসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited