শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৫৩ এএম, ২০২১-১০-৩১
আকবর হোসেন বাচ্চু, কাতারঃ
চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) সংসদীয় আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, দৈনিক রুপালীর প্রতিষ্ঠিতা সম্পাদক মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতারে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদ কাতার।
শুক্রবার রাতে রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি সি,আই,পি রফিকুল ইসলাম হেলাল (ভুঁইয়া)।

বিশেষ অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সন্দ্বীপ এসোসিয়েশন কাতার এর সিনিয়র সহ সভাপতি মাওলানা কেপায়েত উল্ল্যাহ, কাতার আল নুর ইসলামি কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউছুফ নুর ও কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই,এম আকাশ।

সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এসময় মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান কে নিয়ে স্মৃতি চারণ করেন সাবেক ছাত্রনেতা রহিম পারভেজ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন, আবুল হোসেন মাঈন উদ্দিন, আহসান উল্লাহ সবজি, মোঃ আজিম শরিফ, মহিউদ্দিন চৌধুরী সহ আরও অনেক।

শেষে মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান ও সাম্প্রতিক সন্দ্বীপে মারা যাওয়া ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইউছুফ নুর।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited