শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০৩ পিএম, ২০২২-১০-২৭
বিশেষ প্রতিবেদক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এইদিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যুবদল। এর মধ্যে বিকাল ৫টায় লামা উপজেলা কার্যালয়ে যুব সমাবেশের আয়োজন করেছে। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়ত হোসেন রাসেল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দু রব সভাপতি লামা উপজেলা বিএনপি
বিশেষ অতিথিঃ সাইফুদ্দিন সাবেক যুগ্ম সম্পাদক লামা উপজেলা বিএনপি, আবদুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক লামা উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম হারুন যুগ্ম আহ্বায়ক বান্দরবান জেলা তাঁতীদল, আবদুল মোতালেব আহ্বায়ক সদস্য লামা উপজেলা যুবদল, ইয়াছিন আরাফাত বুলবুল সদস্য সচিব লামা উপজেলা ছাত্রদল ছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেত্রীবৃন্দ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান- ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’। দেশের গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে যুব সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের তরুণ ও যুবকদের মধ্যে বার্তা দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited