শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক | ১১:১৬ এএম, ২০২০-০৮-২৮
করোনায় আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। ফলে আসন্ন উয়েফা ন্যাশনস কাপ থেকে ছিটকে গেছেন এই ফরাসি তারকা। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন এই তথ্য।
ফরাসি কোচ জানিয়েছেন, বুধবার (২৬ আগস্ট) করোনা পরীক্ষা করিয়েছেন পগবা, যার ফলাফল পজিটিভ। ফলে একদম শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনতে হয়েছ তাকে। পগবার স্থলাভিষিক্ত হয়েছেন এদুয়ার্দো রেনেস’র কামাভিঙ্গা।
করোনা পজিটিভ হওয়ায় ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে পগবাকে। ফলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম ভাগে অংশ নিতে পারবেন না তিনি।
১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারলে ওই ম্যাচের আগে করোনা পরীক্ষা করা হবে পগবার। আর পরীক্ষায় নেগেটিভ এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
উল্লেখ্য ৫ সেপ্টেম্বর শনিবার ন্যাশনস লিগের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ রয়েছে সুইডেনের বিপক্ষে। তার তিনদিন পর লেস ব্লুসরা নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুটো ম্যাচই মিস করবেন পগবা।
তবে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে এই মিডফিল্ডারের। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ ওপেনারে নামবে ইউনাইটেড।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্ট...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited