শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:২৫ পিএম, ২০২৩-০৬-০৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৬ জুন) সাড়ে ৯ টার সময় আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে. এম গালিব খান জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিনিধি মো: জুবায়ের জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভুমি) চাঁপাইনবাবগঞ্জ।
সভাপতিত্ব করেন- আব্দুল হাকিম সভাপতি, অন্ধকল্যাণ চক্ষু হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ।
সূচনা বক্তব্য রাখেন, আকতারুজ্জামান সিহাব, সভাপতি, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন। সভাপতি তার বক্তব্য বলেন এক বছরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠন চাঁপাইনবাবগঞ্জে অবস্থানরত বিভিন্ন ক্লিনিক সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রায় ১৪০০ ব্যাগ ব্লাড গরিব অসহায় দুস্থ মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ২০০ দুস্থ মানুষকে শীতে কম্বল বিতরণ করেছি, ২৭৫ জনকে ইফতার করিয়েছি, ৩৯ টি ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করেছি।
১৭৫ জনকে রক্ত দেয়ার পর ডাব জুস এবং পরিবহন খরচ দিয়েছি। আমাদের চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনকে গতিশীল /বেগমান এর জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যর আবেদন জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফাইজা আকতার রুপালী ব্যাংক ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ, শাহনাজ খাতুন (ফ্লোরা), অবস ও গাইনি বিশেষজ্ঞ, ম্যাক্স হসপিটাল, সাংবাদিক মোঃ সেলিম রেজা জাতীয় দৈনিক যায়যায়দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, প্রতিষ্ঠাতা রুমন মাহমুদ, জনাব আলী ট্রাফিক সার্জেন্ট, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা মন্ডলী - জনাব আলী, আব্দুল মবিন, মো: টমাস খান, মো: ওয়ালিদ হাসান, মো: সেন্টু আলী।
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের কমিটি, মো: রুমন মাহমুদ -প্রতিষ্ঠাতা মো: আকতারুজ্জামান সিহাব-সভাপতি, মোহাম্মদ আলী -সাধারন সম্পাদক, শাকির হোসেন-সাংগঠনিক সম্পাদক, মশিউর রহমান- অর্থ সম্পাদক, মো: তামিম ইকবাল- সহ সভাপতি, সোহেল রানা - সহ সাংগঠনিক সম্পাদক, অসিম আকরাম - ধর্ম সম্পাদক সাহিদা আকতার- মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফুয়াদ আহমেদ পলক- ক্যাম্পিং সম্পাদক, গাজী কামাল- স্বাস্থ্য সম্পাদক, জোহরুল ইসলাম- কার্যকরী সদস্য মো: হাবিবুর রহমান - আইটি সম্পাদক সদস্য রনক প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্যগন জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited