dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


কুয়েতে গ্রেফতার সাংসদ পাপুল। স্ত্রী এমপি সেলিনা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধানকে দুদকের জিজ্ঞাসাবাদ চলছে।

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১২:৪০ এএম, ২০২০-০৭-২৩

কুয়েতে গ্রেফতার সাংসদ পাপুল। স্ত্রী এমপি সেলিনা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধানকে দুদকের জিজ্ঞাসাবাদ চলছে।

কুয়েতেই গ্রেপ্তার সংসদ পাপলু। তার স্ত্রী  লক্ষীপুর ২ আসনের মহিলা এম,পি, সেলিনা ইসলামকে দুদক অফিসে তলব করা হয়েছে।
অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার  লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম ওরফে পাপুল ‘ষড়যন্ত্রের  শিকার’ বলে দাবি করেছেন তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম।   বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের  সামনে এ দাবি করেন তিনি।

পাপুলের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও অবৈধ  সম্পদ অর্জনের অভিযোগের অংশ হিসেবে এদিন সকালে স্ত্রী সেলিনা ইসলাম ও  শ্যালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাংবাদিকদের সেলিনা বলেন, কুয়েতে পাপুলের  প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করে।  সেই প্রতিষ্ঠানে কাজ করে দেশের  বহু শ্রমিক; কোটি কোটি টাকার রেমিটেন্স পাঠাচ্ছে।

‘সেখানে একটি পক্ষের ষড়যন্ত্রের কারণে  কুয়েতে তিনি সমস্যার সন্মুখীন হয়েছেন।  মূলত পাপুল ষড়যন্ত্রের শিকার।   আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এসব করা হচ্ছে। ’

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের বিষয়গুলো নিয়ে দুদকের কাছে লিখিত বক্তব্য দিয়েছে।’

‘আমাদের কোনো গোপন সম্পদ নেই, অবৈধ সম্পদও  নেই। যা আছে তার বিবরণ দুদককে দিয়েছি। আমরা আইনের পক্ষে। এই তদন্তে দুদককে  সব ধরনের সহযোগিতা করব।’

এর আগে সকাল সাড়ে ১০টায় দুদক প্রধান  কার্যালয়ে পাপুলের স্ত্রী সেলিনা এবং শ্যালিকা জেসমিন প্রধান দুদকে  মুখোমুখি হন। অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন দুপুর  পৌনে ১২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।

গত ১২ জুলাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দিয়েছিলেন অনুসন্ধান কর্মকর্তা সালাহউদ্দীন।

এর আগে গত ২২ জুন একই অভিযোগে লক্ষ্মীপুর-২  (রায়পুর) আসনের সংসদ সদস্য পাপুল, স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম ও  শ্যালিকা জেসমিনের ব্যক্তিগত ও ব্যবসায়িক দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক  প্রতিষ্ঠানে থাকা সব ব্যাংক হিসাব স্থগিত করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়  দুদক।

গত ১৭ জুন পাপুলের স্ত্রী, মেয়ে ও শ্যালিকার  দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। পাশাপাশি পাপুল  দেশে ফিরলে আর যেন বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ  করে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে দুদক।

প্রসঙ্গত, গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ  আবাসিক এলাকা থেকে মানবপাচার ও অবৈধ মুদ্রাপাচারের অভিযোগে দেশটির সিআইডি  এমপি পাপুলকে আটক করে। তাকে আটকের পর তদন্ত চলার মধ্যে এটিকে ‘সবচেয়ে বড়’  মানবপাচারের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী আনাস  আল-সালেহ।

আটকের পরদিন তার জামিন আবেদন নাকচ করে আদালত  সিআইডির রিমান্ডে পাঠায়। লক্ষ্মীপুর-২ আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্যের  বিরুদ্ধে ১১ জন মানবপাচার ও ভিসা নবায়নের জন্য বাড়তি টাকা আদায়ের সাক্ষ্য  দেয় বলে জানায় কুয়েতের গণমাধ্যম।

কুয়েতে সংসদ সদস্য আটকের বিষয়টি বাংলাদেশেও  বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফলে ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই এ বিষয়ে  অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশের সিআইডি।

পাপুলের বিষয়ে দেশ ও দেশের বাইরে বহুমুখী  অনুসন্ধান চলছে। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশের সিআইডি,  দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট  (বিএফআইইউ) এ অনুসন্ধান করছে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর