dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


নওগাঁর গুজিশহর মেলায় অশ্লীল নৃত্য সহ অবৈধ কার্যক্রম দৈনিক উপচার পত্রিকায় প্রকাশের পর মেলা বন্ধ করেছে প্রশাসন

দৈনিক অনুসন্ধান    |    ০২:৫১ পিএম, ২০২৪-০২-১৮

নওগাঁর গুজিশহর মেলায় অশ্লীল নৃত্য সহ অবৈধ কার্যক্রম দৈনিক উপচার পত্রিকায় প্রকাশের পর মেলা বন্ধ করেছে প্রশাসন


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

"নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে চলছে অশ্লীল নৃত্য
উচ্চস্বরে বাজছে মাইক ও সাউন্ড বক্স,
বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা" শিরোনামে রাজশাহীর জণপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক উপচার পত্রিকা ও কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশের পর,
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর প্রেম গোসাই মেলার নামে যাত্রা ও সার্কাসে অশ্লীল নৃত্য, সহ সকল অবৈধ আসর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে এসব অবৈধ কর্মকাণ্ড বাদে কয়েকদিন এ মেলায় দোকানীদের ক্ষতির কথা ভেবে দোকান-পাট চালু রাখার অনুমতি দিয়েছে।

কিন্তু পুনরায় এসব অবৈধ কর্মকাণ্ড চালালে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিবে এবং মেলার দোকান-পাট বন্ধ করে দেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজকদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর প্রেম গোসাই মেলায় সতর্কতা মূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস। 

এদিকে মেলায় নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সতর্কতার মাধ্যমে মেলায় চলমান অবৈধ মেলার নামে সার্কাস ও যাত্রায় নারীদের অশ্লীল নৃত্য বন্ধের কথা শুনে সন্তোষ প্রকাশসহ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। এবং দৈনিক উপচার পত্রিকা সহ প্রকাশিত অনলাইন পোর্টাল ও সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আনোয়ার হোসেন নামে একজন মানবাধিকার কর্মী বলেন, উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় দেরিতে হলেও এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য। এসব কর্মকাণ্ড চললে এলাকার উঠতি বয়সী ছেলেরা কয়দিনেই নষ্ট হয়ে যেত। বিঘ্নিত হতো এসএসসি পরীক্ষা। এসব কর্মকাণ্ড বন্ধ হওয়াতে আমরা খুব খুশি হয়েছি।

সোহরাব হোসেন নামে একজন স্থানীয় সাংবাদিক বলেন, স্কুলের শিক্ষার্থীদের এসএসসির মত, এত গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে রাত ভোর অশ্লীল নৃত্য আর সাউন্ড বক্স ও মাইকের উচ্চ শব্দে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছিলো না। এই অভিযানের ফলে সাউন্ড বক্স ও মাইক বন্ধ হয়েছে। এখন শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে।

লিটন নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, এই অভিযানে আমরা খুশি হয়েছি। এসএসসি পরীক্ষার সময় মেলার নামে অশ্লীল নৃত্য দেখে, এসবে এলাকার ছোট ছোট ছেলেরা আশক্ত হয়ে যাচ্ছিলো। এলাকায় অপরাধ বাড়ছিলো। অর্থনৈতিক এবং চারিত্রিক দিক দিয়ে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। মেলার যাত্রা, সার্কাস বন্ধের ফলে এসবের হাত থেকে এখন এলাকার মানুষ রক্ষা পেল। তবে প্রশাসনের কাছে অনুরোধ রইলো কদিন বাদে মেলার আয়োজকরা আবার এসব অবৈধ কর্মকাণ্ড যাতে চালু করতে না পারে সেদিকে যেন তারা লক্ষ্য রাখেন।

এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস মুঠোফোনে জানান, মেলার অনুমতি নিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিলো। এসএসসি পরীক্ষার কারনে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে মেলায় সতর্কতা মূলক অভিযান চালানো হয়েছে। অভিযানে সার্কাস, যাত্রার নামে অশ্লীল নৃত্য সহ সকল অবৈধ আসর ভেঙে দেওয়া হয়েছে। তবে ঐতিহ্যবাহী এ মেলার দোকান-পাট চলবে। কিন্তু পুনরায় অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হলেই পুরো মেলা বন্ধ করে দেওয়া হবে। সেই সাথে কমিটির বিরুদ্ধে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর