শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০১ পিএম, ২০২০-১২-১২
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের বন্দর থানার ১ নম্বর জেটি গেইটের স্বাস্থ্য কর্মকর্তার অফিসের মালামাল চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার তথ্যমতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়।
শনিবার (১২ ডেসেম্বর) ভোর ৫টার দিকে তাকেগ্রেফতার করা হয়। গ্রেফতার সোলায়মান ওরফে বুলু (১৬) কুমিল্লার জেলার দেবীদ্বার থানার ফতেয়াবাদ গ্রামের মো. পলাশের ছেলে। সে বন্দর থানায় বসবাস করতো।
এর আগে গত ৪ ডিসেম্বর বন্দরের ১ নম্বর জেটি গেইটের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহের হোসেনের অফিসের পিছনের জানালার গ্রিল কেটে ২টি লেনেভোর মনিটর ও সিপিউ, ১টি এইচপি কোম্পানির মনিটর ও সিপিইউ, ১টি এসি, ১টি স্টেততাস্কোপ, ২টি ভিপি মেশিনসহ ১ লাখ ৯৮ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৬ ডিসেম্বর বন্দর থানায় একটি মামলা করেন।
বন্দর থানার এসআই মো. জাহিদুল ইসলাম জানান, শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করি আমরা। এরপর তার দেওয়া তথ্যমতে নগরের বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করি। এ ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited