শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ০৯:৩৩ পিএম, ২০২০-১২-০১
" কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা " এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শনিবার সন্দ্বীপে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ এর উদ্বোধন হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, সন্দ্বীপ উপজেলা প্রশাসন এর আয়োজক।
২৮ নভেম্বর,সকাল ১০ টায় কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন- সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। এ সময় তাঁর সাথে ছিলেন- সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বি.এ,উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় সন্দ্বীপের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৩৫ টি প্রজেক্ট প্রদর্শিত হয়।পরে বিচারক মন্ডলীর রায়ে প্রথম হয় মুছাপুর এবি হাই স্কুল,দ্বিতীয়-পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় রহমতপুর উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited