শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:৪৪ পিএম, ২০২২-০২-১২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে সংগঠিত হওয়া রাজমিস্ত্রীর ছদ্মবেশে থাকা হত্যা মামলার ২ পলাতক আসামি বাবু (৩০) ও জাইদুল ইসলাম (৩২) গ্রেফতার করেছে র্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর শেখালীপুর রাবনপাড়ার মজিবুর রহমান শেখের ছেলে ও অপরজন জাইদুল ইসলাম হচ্ছে একই এলাকার মকলেছুর রহমানের ছেলে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫ ক্যাম্পের লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির
ক্যাম্প কমান্ডার তৌকির জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের শেখালীপুর রাবনপাড়া গ্রামের বদিউজ্জামান ওরফে বদি’র (৪৫) সাথে তার চাচাতো ভাই মজিবুর রহমান শেখের (৫০) জমিজমার বিরোধের জেরে গত বছরের ৪ ডিসেম্বর ভোরে বদিউজ্জামান ও তার স্ত্রী সন্তানের উপর হামলা চালায় মজিবুর রহমান শেখসহ আরও ২০-২২ জন।
একপর্যায়ে তারা বদিউজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। এঘটনায় তার ছেলে নয়ন (১৭) গুরুতর জখম হয়।
ঘটনার পর থেকে আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরবর্তীতে র্যাব-৫ এর একটি দল আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বোয়ালী গ্রাম এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited