শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১০:২৩ এএম, ২০২০-১২-১৩
ইসলাম একটি শান্তি ও সাম্যের ধর্ম। অথচ পৃথিবীব্যাপী যুগে যুগে এ চির সত্যের পিছনে লেগে ছিলো তাগুতের অনুসারীরা।
এবারে কথিত ইসলামি চরমপন্থাকে রুখে দিতে একটি নতুন আইন পাস করল ফ্রান্সের মন্ত্রিসভা। তবে মুসলিমদের টার্গেট করতে এই নতুন আইন আনা হচ্ছে বলে ইতিমধ্যে বিতর্ক উঠেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই আইনটি ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাখোঁর ধর্মনিরপেক্ষ মূল্যবোধ নীতি অক্ষুণ্ন রাখবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া সরকারি অফিস, মার্কেট, সুইমিংপুল ও পরিবহন কর্মীদের মধ্যেও ধর্মীয় পোশাকের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। ফলে এর মাধ্যমে নারীদের হিজাব পরার ওপর আরও বেশি গুরুত্ব আরোপ করা হলো।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে- মসজিদ, সমিতি, সরকারি অফিস এবং স্কুলগুলোতে নজরদারি বাড়াতে আইনটি পাস করলো ফ্রান্স। তবে ৫০টি ধারার এ আইনে ‘ইসলাম’ বা ‘মুসলিম’ কোনো শব্দই উল্লেখ করা হয়নি।
মুসলিম বিরোধী আইনটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক উঠলে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স জানান, এটি মূলত সুরক্ষার আইন। এ আইন কোনো ধর্মের বিরুদ্ধে করা হয়নি। বরং চরমপন্থা থেকে মুসলিমদের এটি মুক্তি দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited