শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:০৪ পিএম, ২০২১-০৭-১০
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের -চকরিয়ায় বনবিভাগের পাহাড় কাটতে বাধা দেয়ায় ৫ বনকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ১৫-২০ জন নারী পুরুষ বনকর্মীদের জিন্মি করে রাখে এবং বন্দুক কেড়ে নেয়ার চেষ্ঠা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। শুক্রবার বিকাল সাড়ে ৪ঃ৩০ দিকে উপজেলার কাকারা ইউনিয়নের কাকারা বনবিটের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাকারা বনবিট কর্মকর্তা কামরুল হাসান (৩২), বন প্রহরী রুবেল মিয়া (৩৬), জাহেদুল ইসলাম (৩২), ভিলেজার নিজাম উদ্দিন (৪০) ও কলিম উল্লাহ (৪৫)। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাকারা বনবিটের বিট কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, বিকালে পাহাড়তলী রিজার্ভ বনভ‚মি পাহাড়ে মেশিন বসিয়ে মাটি কাটার খবর পেয়ে ৫ বনকর্মী ও তিন ভিলেজারসহ ঘটনাস্থলে যাই।
এসময় মাটি কাটার কারণ জিজ্ঞেস করতে চাইলে স্থানীয় বাদশার ছেলে সেলিমের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী উপর হামলা করে। একপর্যায়ে এক বনকর্মীর বন্দুক কেড়ে নেয়ার চেষ্ঠা করে তারা। বাধা দিলে তাদের হামলায় পাঁচ বনকর্মী আহত হয়। এসময় আত্মরক্ষার্থে একটি ফাঁকাগুলি ছোঁড়া হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বনকর্মীদের উপর হামলার ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে নেয়া হবে।
এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited