dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫২ এএম, ২০২৫-০৭-২৬

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি:

বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য ভয়াবহ আকারে দেখা দিয়েছে উল্লেখ করে কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, “এই বাস্তবতায় ন্যায়ভিত্তিক ও ইনসাফনির্ভর রাষ্ট্র গঠনে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”

শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৩টায় হারবাং উচ্চ বিদ্যালয়ের ইনডোরে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আদর্শিক সচেতনতা, নৈতিকতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে যুবসমাজকে আত্মনিয়োগ করতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই। সুতরাং তাদেরকে কেবল শারীরিক নয়, চিন্তাগতভাবেও প্রস্তুত হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ ও চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর। কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দু রহিম নূরী। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম।  ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনায়েদ সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের যুব বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে যুবসমাজকে উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে সহশ্রাধিক যুবক উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর