শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:০৩ পিএম, ২০২৩-০১-২৬
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রথমবারের মত স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা উৎসব, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি শেখ বশির আহমদ হেলালীকে আহবায়ক ও উপদেষ্টা মাষ্টার রেজাউল করিম রেজুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট (আংশিক) স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়।
এছাড়াও সাবেক ছাত্র নেতা, ইউনিয়ন আ'লীগ সহ-সভাপতি এম. বেলাল আজাদ, সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ শাহজালাল, শফিকুর রহমান শফি মেম্বারকে যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজ, প্রচার সম্পাদক শামসুল আলমকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে সাবেক ছাত্র নেতা এম বেলাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ শাহজালালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় সহ-সভাপতি শেখ বশির আহমদ হেলালী, শফিকুর রহমান শফি মেম্বার, উপদেষ্টা মাষ্টার রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজ, প্রচার সম্পাদক শামসুল আলম, ৯নং ওয়ার্ড আ'লীগ সভাপতি ওসমান সরওয়ার, সাধারন সম্পাদক মেম্বার জিশান শাহরিয়ার, ৬নং ওয়ার্ড আ'লীগ সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ২নং ওয়ার্ড আ'লীগ সভাপতি সাবেক মেম্বার আফম তারেকুল ইসলাম,১নং ওয়ার্ড আ'লীগ সভাপতি ফজলুল মান্নান, সাধারন সম্পাদক শফিউল আজম, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক আরফাত রানা, মিজানুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী মুর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় প্রবীণ আ'লীগ নেতা আবু বক্কর সিদ্দিক কালু, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সজিবসহ ইউনিয়ন আ'লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবার স্বাধীনতার উৎসবে স্বাধীনতা সংগ্রামের সারথী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও ইউনিয়নের প্রবীণ আ'লীগ নেতাদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেয়া হচ্ছে।
পুর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে আগামী ৩ ফেব্রুয়ারী বাদে জুমা কিশলয় স্কুল মিলনায়তনে পরবর্তী প্রস্তুতি বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউনিয়ন আ'লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উদযাপন পরিষদের আহবায়ক ও সদস্য সচিব।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited