শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২১ এএম, ২০২২-০৭-৩১
মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গ্রাম পুলিশ, দুই নারীসহ তিন জন আহত হয়ছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার দূর্গম দোছড়ি ইউনিয়নের দক্ষিণ বাহির মাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের গ্রাম পুলিশ মো. ওসমান গণি (৪০) পিতা মৃত সুলতান আহমদ, কুলচুমা খাতুন (৩০) স্বামী ওসমান গণি, আমিনা খাতুন (৬৫) স্বামী মৃত সুলতান আহমদ। আহতদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় আলম, কালু'র সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাহির মাঠ গ্রামের আপন চাচাতো-জেঠাত ভাই মো. ইসলাম, ছৈয়দ আলম গংদের সঙ্গে গ্রাম পুলিশ ওসমান গণি'র সাথে জমি নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার বিকালে মো. ইসলাম গং ওই জমিতে মাটি কাটতে গেলে ওসমানরা বাঁধা দেন এসময় কাটাকাটির একপর্যায়ে তাদের সংঘর্ষ বাধে। এতে তারা আহত হয়।
হাসপাতালে চিকিসাধীন ওসমান গণি বলেন, ‘আমাদের বাবার জমিতে আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছি। ওই দিন মো. ইসলাম, ছৈয়দসহ একদল মহিলা নিয়ে দেশি ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আমি ও আমার মা আমিনা খাতুন, স্ত্রী কুলচুমা আহত হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিরোধের ওই জমি নিয়ে সালিশ বৈঠকের কথা চলছিল। সালিশ বৈঠক না হওয়ায় আমি মাটি কাটতে গেলে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওয়ার্ড মেম্বার শফিক আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি গত বছর তৎকালীন ইউপি চেয়ারম্যান হাবিবউল্লাহ মিমাংসা করে দেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited