dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে বিদ্যুৎস্পষ্টে ব্যবসায়ীর মৃত্যু

দৈনিক অনুসন্ধান    |    ০১:০৫ পিএম, ২০২৩-০২-২৮

ঈদগাঁওতে বিদ্যুৎস্পষ্টে  ব্যবসায়ীর মৃত্যু

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে
জাফর আলম নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) মাগরিবের সময় এ ঘটনা ঘটে। 

জাফর আলম (৩৫), ঈদগাঁও সদর ইউনিয়নের কালিরছড়া শিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন যাবত স্থানীয় বাজারে শুটকি ব্যবসা করে আসছিলেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, জাফর ঘটনার দিন পাশ্ববর্তী এক বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে ঈদগাঁওস্থ এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

তবে কিভাবে কি অবস্থায় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, শাহ আলম নামক এক লোকের বাগানে ঘাস কাটতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।
যে স্থানে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে, ঐ বাগানটি নিহতের আত্মীয়ের। এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর