dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়ন জুড়ে চলছে জমজমাট জুয়া ও মাদক সেবনের আসর

দৈনিক অনুসন্ধান    |    ০৮:০১ এএম, ২০২৪-০৩-২৬

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়ন জুড়ে চলছে জমজমাট জুয়া ও মাদক সেবনের আসর

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, মহারাজপুর  ইউনিয়নে চলছে, জমজমাট জুয়া ও মাদক সেবনের আসর। সন্ধ্যা লাগার সাথে সাথে শুরু হয় এবং চলে রাত ব্যপী। রাতের আঁধারে বেশ কয়েকটি 
স্পটে বসছে এসব জুয়া ও মাদক সেবনের আসর । এই জুয়া ও মাদক সেবনের কারণে এলাকার সামাজিক পরিবেশ, চরমভাবে বিনষ্টের পাশাপাশি, বেড়েই চলেছে, চুরি ছিনতাইয়ের মতো, জঘন্যতম এসব অপরাধ মূলক কর্মকাণ্ড। 

অনুসন্ধানে জানা যায়, মহারাজপুর ইউনিয়নের, 
১নং ওয়ার্ডের ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের   আমবাগান, ৩নং ওয়ার্ডের চৌধুরীবাড়ি ও গোয়ালটুলি গোরস্থানের আশপাশের এলাকা,
৪নং ওয়ার্ডের নামোগাঁ নদীরপাড়, ভাগ্যবানপুর গাইনপাড়া নদীরপাড়, আকন্দবাড়ীয়া ও মহারাজপুর ফিল্টের হাট সংলগ্ন মহানন্দা নদীর পাড় এলাকায় বসে জুয়ার মেলা সেই সাথে মাদক সেবনের জমজমাট আসর। এছাড়াও কখনো কখনো, মহানন্দা নদীতে, ভাসমান ভাবে নৌকাই চড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, চোখকে ফাঁকি দিয়ে,প্রায় প্রতিদিনই বসছে, এসব জুয়ার আসর। এই জুয়ার কারনে, সর্বস্বান্ত হচ্ছে, এলাকার শত শত পরিবার, নিমিষে ধ্বংস হচ্ছে, তাদের অদূর ভবিষ্যৎ। 

সেখানে শুধু জুয়াই নয়, প্রতিটি জুয়ার স্পটে 
হরহামেশাই অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা ফেনসিডিল, হেরোইন, মদ, গাজাসহ, জীবন ধ্বংসাত্মক বিভিন্ন রকম মাদক এবং লাগামহীন ভাবে সেখানে চলে জুয়াড়িদের মাদক সেবন। 
জুয়া সিন্ডিকেটের মূল হোতারা, সরকারদলীয় 
কিছু কিছু স্থানীয় অসাধু নেতাকে, বিভিন্ন রকম, সুযোগ-সুবিধা দিয়ে তাদের ম্যানেজ করেই, এলাকায় দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছে, এই জুয়া ও মাদকের রঙ্গলিলা। 

আর এসব জুয়া ও মাদকের আসরে, অংশগ্রহণ করছে, বেশির ভাগই এলাকার, উঠতি বয়সী তরুণ যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জুয়া ও মাদক আসরের খপ্পরে পড়ে, সর্বস্বান্ত হয়ে তারা এলাকার বাড়ি ঘরে চুরি, রাস্তাঘাটে মোবাইল ছিনতাই, ছিঁচকে চুরিসহ, জড়িয়ে পড়ছে সব ধরনের অপরাধের সাথে। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এলাকায় ভয়াবহ অপরাধের চিত্র। সেই সাথে আশঙ্কাও রয়েছে 
আইন শৃঙ্খলা অবনতির ।

স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, এলাকার গণ্যমান্য জনসচেতন মহলের প্রত্যাশা, প্রতিটা জুয়ার আসর এবং মাদকের স্পটে, শক্ত ভাবে অভিযান পরিচালনা করে, এসব অপরাধীকে আইনের আওতায় এনে, গ্রেফতারের পাশাপাশি, তাদের কে কঠিন শাস্তির ব্যবস্থার জোর দাবি জানান।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান মুঠোফোনে জানান, মহারাজপুর ইউনিয়নে জুয়া খেলা ও মাদক সেবনের বিষয়টি শুনেছি। তবে জুয়ারীরা খুব সু-চতুর, পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে সুনির্দিষ্ট তথ্য পেলে কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে, তাতে যেই হোকনা কেনো, কোনো প্রকার ছাড় দেয়া হবেনা। 

এবিষয়ে সচেতন এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন ওসি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর