শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:০৫ পিএম, ২০২৩-০৩-১০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে রাজন আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে ১০ ইঞ্চি চাকু সহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড-লাকির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার বাসিন্দা ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সুপার কমিটির সহ-সভাপতি।
শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আলি রাজ বলেন, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সুপার কমিটির সহ-সভাপতির দায়িত্বে আছেন রাজন আলী। রাজন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার বাসিন্দা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনের বিরুদ্ধে মোবাইলসহ বিভিন্ন ছিনতাইয়ের অভিযোগ ছিল। গত কাল বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে ১০ মার্চ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited