শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৯ এএম, ২০২৩-০৫-২১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত গড়তে ও নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন ডা. গোলাম রাব্বানী। শনিবার (২১ মে) বিকাল ৪টা থেকে আগামী সংসদ নির্বাচনে সদর আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. রাব্বানী সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় ইউনিয়নটির গোয়ালবাড়ি বটতলা, দুর্গাপুর ঘাট, যাদবপুর, বালুচর, পিয়ারাপুর, কাচারী রামজীবনপুর, নসিপুর, গোঘনাথপুর, চকঝগড়ুসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকার ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন চিত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বড় দেশগুলো যখন নাস্তানাবুদ অবস্থা। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশ পরিচালনা করছেন ।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সামশুদ্দিন হাজি বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ হোসেন রানা, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লালবাবু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, চরঅনুপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন আলি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited