শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৪:০৭ এএম, ২০২০-১১-২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত যদি দেশের গণতন্ত্রের পরিপন্থী হয় তাহলে সরকার জামায়াতকে নিষিদ্ধ করে না কেন? এটা শুধুমাত্র তাদের একটা রাজনৈতিক ইস্যু। পার্শ্ববর্তী দেশেও জামায়াত আছে। তারাও নিষিদ্ধ করে না। আওয়ামী লীগও শুধু মুখে জামায়াত, জামায়াত বলে। এটা একটা ভুয়া কথা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার ফোরামের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই যে তত্বাবধায়ক সরকার ফর্মুলা জাতীয় সংসদে সর্বপ্রথম জামায়াতে ইসলামীর ১৮ জন সংসদ সদস্য বিল উত্থাপন করলো। আওয়ামী লীগ প্রথম দিকে তাতে সমর্থন না দিলেও পরে জাতীয় পার্টির মওদুদ আহমদ, কাজী জাফর ও আওয়ামী লীগ এতে সমর্থন দেন এবং আন্দোলন করেন।
তিনি বলেন, আজকে আমাদের বিশাল সেনাবাহিনী আছে, বর্ডার গার্ড আছে। প্রতিদিন সীমান্তে গুলির শব্দ আসে একপাশ থেকে। আমাদের দিক থেকে গুলি করা হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গুলি ছুড়বো না। তাহলে আমরা বিদেশ থেকে এতো অস্ত্র কিনি কেন? আমাদের নাগরিকদের মারছে, বর্ডার কিলিং হচ্ছে কিন্তু কোনো প্রতিবাদ নেই। এখন আমাদের যে সীমানা আছে সেখানে তো গার্ড থাকার দরকার নেই। কয়েকজন চৌকিদার হারিকেন নিয়া দাঁড়িয়ে থাকলেই পারেন। তারা দেশের ভেতরে ঢুকে যাকে খুশি তাকে ধরে নিয়ে যেতে পারে, গুলি করে হত্যা করতে পারে তবে আজকে আধুনিক সমরাস্ত্র দিয়ে আমরা কি করি?
গয়েশ্বর বলেন, মেজর সিনহা হত্যা হলো, পুরো দেশে প্রতিবাদ হলো। ঘটনাস্থলে সেনাবাহিনী প্রধান আর পুলিশ প্রধান গেলো, আসামিরাও গ্রেপ্তার হলো। একটু খবর নিয়ে দেখেন আসামিরা এখন জেলখানায় আছে কিনা?
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited