dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্র সহ এক জনকে আটক করেছে বিজিবি

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৩৪ পিএম, ২০২৪-০২-০২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্র সহ এক জনকে আটক করেছে বিজিবি


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন সহ এক জনকে আটক করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

আটককৃত ব্যক্তি হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট পুকুরিয়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মান্নান (৩৫)।

৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে (১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় জানায় বিকাল সাড়ে ৪ টার সময় ৫৯ বিজিবি সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকার বালিয়াদিঘী গ্রাম দিয়ে অবৈধ অস্ত্র এবং গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। 

এপ্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর দিক নির্দেশনায় উপ অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে। 

১ জন মোটর সাইকেল আরোহী সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে বিজিবি টহল দল মোটর সাইকেলটি থামার সংকেত প্রদান করা সত্ত্বেও গাড়ী না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল পেছনে বসে থাকা আরোহীর জ্যাকেট টেনে ধরলে নীচে পড়ে যায় এবং অপর আরোহী মোটর সাইকেলসহ পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন সহ হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর