শিরোনাম
মোঃ নাসিম,নাচোল প্রতিনিধি | ০২:০৯ এএম, ২০২০-০৮-১৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিষাক্ত সাপের দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার নেজামপুর ইউপির পূর্ব নেজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ জানান, পূর্ব নেজামপুর গ্রামের কেতাবুলের সাড়ে ৩ বছরের শিশু সন্তান মোহাম্মদ আলী তার মায়ের সাথে রাতে (খাটে) বিছানায় ঘুমিয়ে ছিল। রবিবার দিবাগত রাত ৩টার দিকে শিশু মোহাম্মদ আলী হঠাৎ চিৎকার করে উঠে। শিশুটির ডান হাতের আঙুলে রক্তপাত দেখে সাপের দংশন সন্দেহ করে রাতেই শিশুকে স্থানীয় কবিরাজের নিকট ঝাড়ফুঁক করান পরিবারের স্বজনরা। কিন্তু শিশুর অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
বাড়িতে ফিরে মৃত শিশুকে ঘরের বাইরে শোয়ানোর সময় খাটের বিছানা উঠাতে গিয়ে বিছনার চাদর ও বালিশের মধ্যখানে একটি আইল বোড়া সাপ দেখতে পায় শিশুর মা। শিশুর স্বজনরা বিষাক্ত বোড়া সাপটিকে মেরে ফেলে। এদিকে শিশু মোহাম্মদ আলীর মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited