dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ২ মাস পর ৪০ ট্রাক পিয়াজ আসলো

দৈনিক অনুসন্ধান    |    ০৪:২১ পিএম, ২০২২-০৭-০৫

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ২ মাস পর ৪০ ট্রাক পিয়াজ আসলো

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘ দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে ভারত থেকে এলো ৪০টি ট্রাক। মঙ্গলবার (৫ জুলাই) এ খবর নিশ্চিত করেছেন সোনামসজিদ শুল্ক বন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন। 

ইসমাইল হোসেন বলেন, পেঁয়াজ আমদানিতে জটিলতা থাকায় এতোদিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসেনি। 
সর্বশেষ এ বছরের ৫ মে এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়। দুই মাস পর সোমবার (৪ জুলাই) ৯শ ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানি ঈদের আগ মুহূর্তে ভারত থেকে আসা এই পেঁয়াজ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে।

এছাড়াও মসলা আমদানি হচ্ছে, বাজারে মসলার দামও কমবে।
এ ছাড়া সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, ১০ জুলাই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানান।

আব্দুর রশিদ বলেন, সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন, সোনামসজিদ আমদানি ও রাপ্তানি গ্রুপসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের দায়িত্বরত সকলকে নিয়ে ঈদুল আযহা উদযাপনে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় ঈদুল আজহা উপলক্ষে ৪ দিন সোনামসজিদ বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৫.০৭.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর