dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদের তহাখানায় শাহ নেয়ামতউল্লাহ ঔরস শেষ

দৈনিক অনুসন্ধান    |    ০৫:৫০ পিএম, ২০২২-০৯-০৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদের তহাখানায় শাহ নেয়ামতউল্লাহ ঔরস শেষ

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের তহাখানার মাজার শরীফে হযরত সৈয়দ শাহ নেয়ামতউল্লাহ শাহে ওয়ালী (রহঃ) ২ দিনব্যাপী বার্ষিক ঔরস শেষ হয়েছে। এই সালে সওয়াবে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারো শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদের তহাখানা মাজার প্রাঙ্গণে হযরত সৈয়দ শাহ নেয়ামতউল্লাহ শাহে ওয়ালী (রহঃ) বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনব্যাপী বার্ষিক ইসালে সওয়াব মাজার কমিটি আয়োজন করে।

আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল দুপুরে কোরআনখানী, বাদ আসর মেহমানদের সাথে কুশল বিনিময় ও দোয়া-দরুদ পাঠ, বাদ মাগরিব হালকায়ে যিকির মাহফিল, এশার নামাজের পরপরই তাবারক বিতরণ, রাত্রি হতে ফজরের আযানের পূর্ব পর্যন্ত যিকির ও দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে, শুক্রবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত মরহুমের জীবনীর উপর আলোচনা ও জুম্মার নামাজের পরপরই আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইসালে সওয়াব শেষ হয়।

এছাড়া, বাদ জুম্মা হযরত শাহ্ নেয়ামতুল্লাহ (রহ:) এর ব্যবহৃত কাপড় চোপড় ও জিনিষপত্র দেখানো হয় মুসলল্লিদের। 

এ উপলক্ষে সোনামসজিদ এলাকায় বিশাল মেলা বসে, শুক্রবার জুম্মা নামাজের পর সরেজমিনে গিয়ে দেখা মেলে, বাবা-মায়ের হাত ধরে ও কোলে চড়ে মেলায় এসেছে অনেক শিশু।

বেশিরভাগ শিশুদের দেখা গেছে, মেলার ভেতরে রংধনু শিশু পার্ক ও গৌড় শিশু পার্কে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। অনেক শিশুরা আবার খেলনা কিনতে ব্যস্ত।

বেশির ভাগ স্টল ঘুরে দেখা যায়, বাঘ, সাপ, গাড়ি, মোটরসাইকেল, ট্রেন, বাস , ট্রাকসহ বাহারি রঙের পুতুল এসেছে মেলায়। তাই পছন্দসই খেলনা কিনতে শিশুদের ভিড় এই ঔরস মেলায়।

শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন রঙের বেলুনও দেখা গেছে মেলায়। বাহারি ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। খেলা বিক্রেতা মোহাম্মদ আলম বলেন, দোকান খুলেছি তিন দিন হলো। বেচা-বিক্রি ভাল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ছে বলেও জানান বিক্রেতারা। উল্লেখ্য, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপস্থিতি ও দায়িত্ব পালন ছিলো চোখে পড়ার মতো।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৯.০৯.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর