শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:২৪ পিএম, ২০২০-১০-৩০
মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ
ফ্রান্সে বিশ্বনবী হরযত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে লামা বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লামা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সকল তোহীদি জনতা সমাবেত হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি লামা পৌর বাস টার্মিনাল মাঠে গিয়ে মিলিত হয়।
জুমার নামাজের পর লামা উপজেলা সকল তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এই মিছিল ও সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মুসল্লিরা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ফ্রান্সের সকল প্রকার পন্য বর্জনের আহবান জানানো হয় ।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোঃ ইব্রাহিম, লামা কোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আজিজুল হক।
লামা ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা খলিলুর রহমানের সমাপনী মোনাজাত ও বক্তব্যের মাধ্যমে উক্ত প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয় ।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited