dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে শিপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৯:৩১ পিএম, ২০২৫-০৬-২৯

সন্দ্বীপে শিপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ব্যবসায়ী শিপন হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফ মিয়া (সাগর) কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সন্দ্বীপ থানা পুলিশ।

শনিবার (২৮শে জুন) সকাল ৯টায় এক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে আসামিকে মীরসরাই জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

সাগরের স্বীকারোক্তি অনুযায়ী তার নিজ বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুন (মঙ্গলবার) বিকাল ৫টায় সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকায় ইমাম উল্যা মাস্টারের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত সাগর একই এলাকার ব্যবসায়ী সাইফুদ্দিন শিপনকে দিনের প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে দেয়। ফলে, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ৮ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার প্রধান অভিযুক্ত ছিলেন সাগর। ঘটনার পর থেকেই উক্ত আসামি পলাতক ছিলেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সাগর আত্মগোপনে চলে যায়। আমরা বাংলাদেশ পুলিশের ব্যবহৃত নানান প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সফলভাবে তাকে গ্রেপ্তার করেছি। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর