dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ'লীগ প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩৯ পিএম, ২০২২-০৯-১৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ'লীগ প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন পত্র জমা দেননি।  বিএনপির এক নেতাসহ আরো তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ দিন কেউই মনোনয়ন পত্র জমা দেননি। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন। ফলে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ভোটের আর প্রয়োজন পড়বে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে আওয়ামীলীগের এ নেতা। 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন, বিএনপির থেকে আওয়ামীলীগে যোগ দেয়া গোমস্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা খুরশিদ আলম বাচ্চু। এছাড়াও মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ । 

মনোনয়ন পত্র জমা না দেওয়ার কারন জানতে যোগাযোগ করা হলে বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ জানান ‘‘আমার দল বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহন থেকে বিরত আছে, তাই দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি মনোনয়ন পত্র জমা দেয়নি।’’ 

মনোনয়ন জমা দেওয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন প্রতিক্রিয়ায় বলেন, একটা কথা আজ বলতে চাই, জেলা পরিষদ হবে জনগনের প্রতিষ্ঠান। আমি শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণেই কাজ করে যেতে চাই। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রির্টানিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও একজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী যদি যাচাই বাছাইয়ে তার প্রার্থীতা বহাল থাকে, তাহলে একমাত্র বৈধ প্রার্থী হিসাবে ঘোষনা করা হবে। সে ক্ষেত্রে ওই পদে কোন ভোট গ্রহনের প্রয়োজন পড়বে না। 

তিনি আরো জানান, নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ৬ জন, সাধারন সদস্য পদে ২৯ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৮ সেম্পম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর আড়াইটায় মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।

ফয়সাল আজম অপু, 

চাঁপাইনবাবগঞ্জ

০১৭১২৩৬৩৯৪৬

১৫.০৯.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর