শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১১:১৫ পিএম, ২০২০-০৮-০৮
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চারা রোপণকে কেন্দ্র করে এক বৃদ্ধকে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে গোবর খাওয়ানো ও দাঁড়িতে মেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ১৪ দিন পর শুক্রবার (০৭ আগস্ট) রাতে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে রাতেই পুলিশ ঘটনার মূল হোতা ভগ্নিপতি রশিদ মল্লিককে (৫০) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মুনসুরকে (৫৩) রশি দিয়ে খুঁটির সাথে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও বৃদ্ধের দাঁড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করা হয়। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি ও যুবক আরসাদ নাতনী জামাই।
এ ঘটনাটি গত ২৫ জুলাই ঘটলে প্রথমে নির্যাতিত মুনসুর ভয়ে থানার দ্বারস্থ হননি। কিন্তু ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়।
এ ঘটনায় এ ব্যাপারে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে । শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে ৪ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited