শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৫৬ পিএম, ২০২২-১২-২৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের দোষীমানি কাঁঠাল কামার মোড়ে বোগলা কুমারপুর গোরস্থানের টাকার হিসাব ও গোপনে গাছ বিক্রির অভিযোগে কমিটির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন ১ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে গোমস্তাপুর কামার মোড় বাজারে গোরস্থান কমিটির সদস্য এমদাদুল হক হিসাব চাইতে গেলে ক্যাশিয়ার উত্তেজিত হয়ে গালমন্দ ও হিসাব দিব না, কি করবি করে নিস, বলে উঠলে দুপক্ষের সংঘর্ষ ঘটে, এতে হাসান আলী নামে এক জন আহত হয়।
এ বিষয়ে গোরস্থান কমিটির সভাপতি সাথে মজিবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অনেকদিন থেকে বলে আসছি ক্যাশিয়ারকে মিটিং দিতে হিসাব দিতে কিন্তু তারা হিসাব কিংবা মিটিং এ উপস্থিত না হয়ে গড়মসি করছে। এমনকি দুঃখ প্রকাশ পর্যন্ত করেন না।
গোরস্থান কমিটির সেক্রেটারি কেতাব আলীকে জিজ্ঞেস করা হলে তিনি কতদিন আগে মিটিং দিয়েছেন তা খাতা না দেখলে বলতে পারবেন না বলে উল্লেখ করেন। এমন কি গোরস্থান উন্নতির জন্য যা কালেকশন হয় তা হিসাব করে শোনানো হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান মুঠোফোনে জানান, বিষয়টি শুনেছি, এটি একটি সামাজিক বিষয় বড় কোন ঘটনা না। দুই পক্ষ ঘরোয়া ভাবে নিজেদের মধ্যে সমাধান করে নেয়ার কথা। এতে পুলিশের করার কি আছে, তারপরও কোন পক্ষ কিংবা ব্যক্তি অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited