শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৪০ পিএম, ২০২১-০২-১০
বিশেষ প্রতিনিধিঃ
‘মুজিবর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’
“সাবাধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন” এ শ্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ীচালকদের পেশগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহযোগিতায় দ্বারিয়াপুর ফজলুল করিম শেলী ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ সমাবেশে বক্তব্য রাখেন,বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ( ইঞ্জি:) মোঃ আনোয়ারুল কিবরিয়া, বিআরটিএ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) স্বদেশ কুমার দাস, মোটরযান পরিদর্শক (অঃদাঃ) মেহেদি হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আনিসুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান,সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী,নবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের প্রতিনিধি মোঃ জহরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন মামুন ও জহুরুল।
প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন অপরাধ এবং শাস্তিমূলক ব্যবস্থা, গাড়িচালকদের পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যঝুকির প্রাথমিক চিকিৎসা বিষয়ক, ড্রাইভিং লাইসেন্স, রোড মার্কিং ধারনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক পেশাজীবী গাড়ি চালদের শপথ বাক্য পাঠ করান বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আনোয়ারুল কিবরিয়া।
প্রশিক্ষণ শেষে ১০০ জন গাড়ীচালকদের প্রত্যেককে ৩০০ টাকা নগদ অর্থ প্রদান ও মাস্ক বিতরণ করা হয়।
দৈনিক অনুসন্ধান : আব্দুর রহিম রাহী, বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সন্দ্বীপ উপজেলার উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহা...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬৬/৩ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন , সীমান্ত থেকে ফিরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত জুড়ে নিস্তব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited